পোশাকের চলতি ধারা

পোশাকের চলতি ধারা

পোশাক দেশীয় ধাঁচের নাকি বিদেশি কাটের, সেটা এখন বিষয় না। পছন্দটাই এখন এগিয়ে। চলতি ধারাও সেখানে প্রাধান্য পায়। আরাম আর স্টাইল ভাবনায় রেখে পোশাকে তুলে ধরা হচ্ছে আধুনিকতা। পাশ্চাত্য কাটের পোশাকগুলোও কিন্তু তৈরি হচ্ছে দেশি কাপড় দিয়েই। হাতাকাটা পোশাক, পাতলা কাপড়ের জ্যাকেট, স্কার্ট, পোশাকে র‌্যাফল নানা কিছুর মিশ্রণ দেখা যাচ্ছে এখন। 

 

র‌্যাফল জনপ্রিয়তা পেল আবার। শাড়িতে বেশ জমকালোভাবে দেখা যাবে র‌্যাফলের ব্যবহার। সাধারণত মসলিন, শিফনের মতো পাতলা কাপড়ের তৈরি শাড়িগুলোতে র‌্যাফলের ব্যবহার বেশি হচ্ছে। কুঁচিগুলো কখনো খুব বড় ঢেউয়ের মতো আছড়ে পড়ছে শাড়ির পাড়, আঁচলে। কখনোবা ছোট কুঁচিগুলো পুরো শাড়ির চারপাশ ঘিরে রাখছে। তবে র‌্যাফলের শাড়ি পরার জন্য আত্মবিশ্বাস অনেকটাই জরুরি। সাধারণ শাড়ির নকশার চেয়ে ভিন্ন দেখেই দরকার একটু বাড়তি প্রচেষ্টা। শাড়ির মধ্যেই যেহেতু অনেক নকশা থাকে, ব্লাউজটা হাতাকাটা পরতে পারেন। আরাম আর স্টাইল দুটোই থাকবে। 

 

র‌্যাপ ক্রপ টপটি ভিসকস কাপড়ের তৈরি। গ্লিটারের চাকচিক্য ফিরে এসেছে ফ্যাশনে। পোশাকে বেশি না কম থাকবে, সিদ্ধান্ত আপনার। ক্রপ টপের হাতাটি ফ্লাটার কাটের। টপের কথা চিন্তা করে স্কার্টটি এক রঙের রাখা হয়েছে। কালো রঙের স্কার্টটি সার্কেল কাটের। পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজসালোয়ার–কামিজ ঈদপোশাকের তালিকায় থাকবেই। আরাম পাবেন হাতাকাটা কামিজে। ফ্লেয়ার প্যান্ট কাটের সালোয়ার এখন আবার ফিরে এসেছে। সালোয়ার-কামিজ একই রং ও নকশার হতে পারে। 

 

 

 

 

 

সূত্র ও ছবিঃ দৈনিক প্রথম আলো